কথার কথা
কথাতে উসকে দিয়ে
সহজে যায় তাতানো,
সে কথা বললে জানি
যায় না ভাব পাতানো।
কথায় বাড়ছে কথা
দিব্যি কলকলিয়ে,
ছুটছে কথার নদী
পাহাড় যায় তলিয়ে।
চাই না কথার কথা
গোপনে দুঃখে ভরাক,
দেখি তো আঁধারটুকু
পারলে ঠেলে সরাক।
এই যে শোনাও কথা
শুধুই ঝকমকানি,
এবার বলছি শোনো
থামাও বকবকানি।
No comments:
Post a Comment