মানুষ প্রসব করে যন্ত্রণা
মানুষ প্রসব করে যন্ত্রনাণা !
স্থির থাকতে পারে না
যেভাবে পদ্মপাতায় টলমল করে জল।
অস্থির সময় ঢেউ খেলে যায়
ঢেউয়ের দোলায় দুলে ওঠে এলোমেলো হাওয়া
চারিদিকে বরফের মতো জমে যায় নিস্তব্ধতা।
নিরুপায় শিশু মায়ের কোলে বসে বসে দেখে
লেলিহান আগুনে পুড়ে যাচ্ছে বাংলার মুখ!
এই শূন্যতা মাঝে...
মানুষ প্রসব করে যন্ত্রণা !
আমিও দেখেছি শ্মশানে চিতায় পুড়ে ছাই হতে
নিজের কাঁধে বয়ে নিয়ে আসা নিজের শব।
'অচিনপাখি' পত্রিকার সম্পাদক মহাশয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
ReplyDelete