নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মরনে
কান্ডারী সুদিন রহমান
লালবাতির নিষেধ ছাড়াই
আবার অতর্কিতে থেমে গেল
কলকাতার ট্রাফিক ।
নিশ্চল নিস্তব্ধ জনজীবন ;
যাত্রীরাও গাড়ির কাঁচ নামিয়ে
বিধস্ত বুকের যন্ত্রনা ও চোখের জলে
চির বিদায় জানালো "কলকাতার যীশু"র
স্রষ্টা কে।
হারিয়ে গেল কবিতার ঈশ্বর
ঘুটঘুটে "অন্ধকার বারান্দা"য় ।
লাউ মাচার পাশে দাঁড়িয়ে আর দেখা যাবেনা কুঁন্দ
ফুলের হাসি।
"অমলকান্তি" আর রোদ্দুর হয়েও ছুঁতে
পারবেনা
তার শৈশবের বন্ধুকে।
প্রতিবাদের ঝড় আর উঠবেনা
"উলঙ্গ রাজা"র যাত্রা পথে ।
No comments:
Post a Comment