আমার নীরেন
টুম্পা মিত্র সরকার
বাংলাদেশের গ্রামের বাড়িতে
কাটিয়ে সে 'ছেলেবেলা'
অমলকান্তি রোদ্দুর ধরে মধুর খেলা
'রাত্রি তখন তিনটে' বেজেছে
'কবিতার ক্লাস' গড়ে
'অন্ধকারের বারান্দাটা'য়
দিয়েছো আলোক ভরে ৷
তুমিই প্রথম 'নীল নির্জনে'
দেখেছো পথের যীশু
ছাপাখানার সে অন্ধকারে থাকতো
যেসব শিশু...
এদের জন্য তোমার প্রাণেতে
স্নেহের আদর ভরা
সদা হাসি মুখে আওড়াতে শুনি
'বারো পুতুলের ছড়া' ৷
আজও বসে আছি 'পিতৃ পুরুষ'এর
'ভিটে মাটি' বুকে ধরে
শব্দেরা যেন তোমার কলমে
অবিরাম খেলা করে
'বারোটা মাসের ছড়া'টা শুনিয়ে
এঁকেছো সমাজ ছবি
'চৌরঙ্গী মোড়ে' দাঁড়িয়ে আমার
প্রিয় সে নীরেন কবি ৷
ছন্দ শেখার 'প্রথম নায়ক'
তুমিই সবার মাঝে
উন্নত শিরে রাজায় প্রশ্ন
সত্ত্বা বোধের ভাঁজে ৷
আজ বড়োদিনে বেছে নিলে তুমি
অচিনপুরের পথ
সার্থক হোক 'নীর বিন্দুর'
উজ্জ্বল মনোরথ ৷
No comments:
Post a Comment