নীরেন্দ্রনাথ স্মরণে
স্বপনকুমার বিজলী
বড়দিনে সুয্যি যখন দিচ্ছে খুশির আলো
একটা খবর মনের আকাশ করে দিল কালো,
ল্যাংটা রাজার গল্প এলো যার কলমে ঘুরে
নীরেন্দ্রনাথ ধরাতে নেই, এখন অনেক দূরে ।
ছন্দে লেখা জ্ঞানের ছড়া সেই যে " মায়ের
কাঁথা "
চিরটা কাল সব শিশুদের থাকবে মনে গাঁথা,
কাঁথা ছিঁড়ে ভাগ করা নয়, সুকৌশলে বলে –
শিশু শ্রেণির শিক্ষা দিয়ে তুমি গেলে চলে ।
অমলকান্তি হাঁটছে আজও আঁধার পথের বাঁকে
ঝলমলে রোদ মনের মাঝে আশায় তবু আঁকে,
তোমার লেখা " কবিতার ক্লাস " আমি পড়ে -
শিখে
আজকে তোমায় স্মরণ করি এই ছড়াটা লিখে ।
No comments:
Post a Comment