কালের সীমারেখায়
নীল সমুদ্রের মতো বিশাল আকাশ
সাত রঙা রঙ নিয়ে মিশেছে দিগন্তে।
পৃথিবীর বুকে মহাকালের পদচিহ্ন
ঈশ্বর বলো, দেবতা বলো সব ধর্মের নামে
মানুষে মানুষে বিভাজন করেছে মানুষই।
ভৈরবের তাণ্ডব সৃষ্টির সংহারে
নিস্তব্ধ, নিঝুম ধ্বংসের বালিয়াড়ি জেগে ওঠে
প্রকৃতির স্নিগ্ধতায় ভরে যায় ধূসর মৃত্তিকাও।
মাটির কাছাকাছি ফিরে যেতে হয় একদিন
সম্পর্কের বাঁধন মুক্তি নেয় কালের সীমারেখায়।
বেশ বেশ
ReplyDeleteপৃথিবীর বুকে মহাকালের পদচিহ্ন
ReplyDeleteঈশ্বর বলো, দেবতা বলো সব ধর্মের নামে
মানুষে মানুষে বিভাজন করেছে মানুষই।
ভালো লাগলো-অনেক অনেক শুভ কামনা
কবি মণিকা চক্রবর্তী।
"মাটির কাছাকাছি ফিরে যেতে হয় একদিন
ReplyDeleteসম্পর্কের বাঁধন মুক্তি নেয় কালের সীমারেখায়।"... এক অমোঘ উক্তি। বড় সত্য উচ্চারণ, যা একজন মননশীল কবিই করতে পারেন।
ভালো লিখেছেন। অভিনন্দন নেবেন। ভালো থাকবেন।
ভালো হয়েছে
ReplyDeleteআরও সমৃদ্ধি কামনা করছি
ভালো লেখা। শুভেচ্ছা
ReplyDeletesundr barta ache lekhati te.valo legeche lekha ti
ReplyDelete