একলা আকাশ
আকাশে আজ মেঘের ঘটা;
সারাবেলাই কাপড় পরে।
এক চিলতে রোদের দেখা,
জীবন বাঁচে আশার তরে।
মেঘের কাপড় হ্রদের জলে
ছবি সেটাই জলেই ধরে।
গাছপালা সব অনেক দূরে;
চেয়ে থাকে, উদাসী মন।
পৃথিবী আজ বড়োই একা।
চেনা ছবি অচেনা সুর।
সবটাই আজ এমনি যেন;
হারানো এই মন-ঠিকানা।
কাপড়-ভাঁজে সব লুকানো।
চেনা কি আর চেনা যাবে?
ভেবেই সে যায় একলা আকাশ।
ভালো
ReplyDelete"মেঘের কাপড় হ্রদের জলে
ReplyDeleteছবি সেটাই জলেই ধরে।"sundr chitrakalpa.