Saturday, June 5, 2021

কবিতা - হামিদুল ইসলাম

 

সূর্য ডুবছে 


আমার ঘরের ভেতরে আরো একটি ছোট্টো ঘর 

অন্ধকার বারোমাস 

অন্ধকার ঠোঁটে জেগে আছে নির্জন সৈকত 


তবু ঘরের ভেতর একটি চারাগাছ প্রতিদিন মাথা তুলে দাঁড়ায় 


রোজ নামতা জীবন 

স্মৃতির ঘাটে ধীরে ধীরে নেমে আসে আশৈশব উপত‍্যকা 

পরজীবী ঘুম 


বিনিদ্র রাত। ইষ্টনামে প্রার্থনা করি রোজ। নৈর্ঋতে শব্দ সংহার 


জলের প্রহর গুণি 

স্বাস্থ‍্যহীন বিকেল হেঁটে আসে সমুদ্র পাতায় 

চারদিকে বিষন্নতার প্রান্তর। অথৈ প্রজন্ম তুরুপের তাসে 


খাদানে ডুবে যাচ্ছে সূর্য 


ভেঙে যাচ্ছে ঘরের ভেতরে ছোট্টো ঘর 


No comments:

Post a Comment