'ভালো আছি'
একটু কষ্ট করে হলেও ভালো থাকতে হয়।
ভালো নেই- কী লাভ বলে?
হ্যাঁ-
উত্তর জানা আছে। কিন্তু, বলতে পারবে তো?
ক'টা বলবে গুনে গুনে!
জেনে-শুনে, গোপন করে- আড়াল রেখে।
'কেমন আছো'-র উত্তরটা 'ভালো আছি'-ই বেশি মানায়।
হ্যাঁ, মিথ্যে।
হয়তো অনেক বড়
কিম্বা ছোট
তবে, মিথ্যেই।
ক'তোবার একটা প্রশ্নের মুখোমুখি হওয়া যায়?
ক'তোবার নিঃশ্বাস ফেললে সেটা দীর্ঘশ্বাস হয়?
ক'তোবার একটা মিথ্যে গুছিয়ে বলা যায়?
তাই, একটু কষ্ট করে হলেও ভালো থাকতে হয়।
একটু কষ্ট করে হলেও 'ভালো আছি' বলতে হয়।
"ক'তোবার নিঃশ্বাস ফেললে সেটা দীর্ঘশ্বাস হয়?"chamatkr line ti
ReplyDelete