মনের নির্জনে
সম্পর্ক ভেঙেছে কবে,
ছাড়াছাড়ি হয়ে গেছে বহুদিন আগে,
তবু সেই বাড়িটির পাশ দিয়ে যেতে যেতে
পুরনো দিনের কথা মনে পড়ে !
ঢেউ তোলে ঢেউ তোলে মনের নির্জনে !
ঢেউগুলি কেঁপে কেঁপে ওঠে বারে বারে ।
আর সুগভীরে ছুঁয়ে যায় কেউ !
ভাঙা সম্পর্কের জন্য এখনও বুকের মধ্যে
নষ্ট নীড় জেগে আছে, ভাঙা গৃহকথা !
কেন বেঁধেছিলে তাকে নিভৃতে নিবিড়ে ?
বেঁধে তারপর ছেড়ে দিয়েছিলে !
ভাঙা সম্পর্কের গান, টুকরো ছবিগুলি
পুরনো বাড়ির কথা খুব মনে পড়ে,
খুবই মনে পড়ে-
শুধু মনে পড়ে !
"ভাঙা সম্পর্কের গান, টুকরো ছবিগুলি
ReplyDeleteপুরনো বাড়ির কথা খুব মনে পড়ে"khub sundr