ওরা ভাসছে
ওরা আসছে
যমুনার জল ভেঙে
বুলান্দ দরওয়াজার গা ঘেঁষে ।
বেনারসের একটা অনামী ঘাটে একবার ধাক্কা খেয়েছিল,
তারপর আবার ...
আসার আগেই কেউ কেউ
নিদ্রা নিয়েছে যমুনার পলিতে ।
মিরকাশিমের তলোয়ারের কানায় যে রক্ত লেগেছিল,
সেই রক্ত শুষে নিয়ে
ওরা আসছে ।
প্রয়াগ পেরিয়ে বক্সার
উন্নাও পেরিয়ে ধুলিয়ান...
ওরা ভাসছে ।
রাজা তখন মখমলের চাদরে বসে -
দাড়িতে হাত বোলাতে বোলাতে সেনাপতির সাথে
লাশের হিসাব কষতে ব্যস্ত
একটা লাশ মানে কত টাকা হয় নায়েব ?
এক একটা লাশে কতটা রাষ্ট্রীয় মাটি কেন যায় নায়েব ?
হিসেব করো, হিসেব করো ।
এই হিসাব আমার দরকার ।
আর কটা লাশ যমুনায় ভাসলে,
রাজা তুমি প্রাসাদ থেকে বেরিয়ে আসবে ?
আর কটা লাশ ?
ওরা কিন্তু আসছে
মনে রেখো রাজা
ওরা ভাসছে ।
আমরাই প্রথম শ্রোতা ছিলাম।ভালো লাগছে কবি বন্ধুর কবিতা প্রকাশে।
ReplyDeleteশুভেচ্ছা
ReplyDelete"একটা লাশ মানে কত টাকা হয় নায়েব ?
ReplyDeleteএক একটা লাশে কতটা রাষ্ট্রীয় মাটি কেন যায় নায়েব ?
হিসেব করো, হিসেব করো ।
এই হিসাব আমার দরকার ।" darun arthabaha kabita ti