কেবল পাওনাগন্ডা
আজকে যেটা বলব সেটা নয় তো মিথ্যে ডাহা,
আগামীতে হয়তো দেখবেন সত্যি হবে তাহা।
আসল কথা যে কথাটি বলবো, হলো গিয়ে--
বলেই ফেলি, আমতা আমতা হেয়ালি বাদ দিয়ে।
ছেলেকে তার অনলাইনে পিতা বটু কেষ্ট,
ভর্তি করে দিয়ে হলেন ভীষণ রকম তুষ্ট।
তুষ্ট হওয়ার কারণ শুনলে যাবেন ভীষণ চমকে,
হার্ট অ্যাটাকে যেতেই পারে হৃদপিণ্ডটা থমকে!
তবুও তো জানতে হবে কেষ্টবাবু কেন
ছেলে ভর্তি করতে গিয়ে দুষ্ট হলেন হেন?
ভর্তি শেষে হেডমাস্টারকে জিজ্ঞেস করলেন তিনি,
স্কুল থেকে ছেলে আমার কী কী পাবে শুনি?
শিক্ষক বলেন, অনেক কিছুই স্কুল থেকে পাবে,
স্কুল-জীবন পুরোটাই কাটবে ছেলের লাভে।
জামা জুতো টাই বেল্ট সবই সরকার মশাই দেবেন,
শিক্ষা কেবল বাইরে থেকে টিউশনে নেবেন।
এসব কথা শুনে কেউ তো হয় না অবাক আর
করোনাতে শিক্ষাটাকে শেষ করেছে স্যার।
শিক্ষাদীক্ষা ফিকে এখন টিকে পাওনাগন্ডা,
চাওয়া-পাওয়ার পাঁচালীতে সকল মানুষ ঠান্ডা।
charar bishyti khub sundr
ReplyDelete