Sunday, March 31, 2019

কবিতা - মিঠুন বিশ্বাস


ব‍্যথা জানানোর ভাষা হারিয়ে গেছে

আজ ব‍্যথা জানানোর ভাষা হারিয়ে গেছে,                               
তাই নিশ্চুপ মোমবাতির মিছিলে হাঁটি-
হৃদয়ের রক্তে মাতৃভূমিকে রাঙিয়ে গেল যাঁরা তাঁদের যে আমি বড্ড ভালোবাসি ।

আজ ক্ষুধা-তৃষ্ণার পরিসমাপ্তি ঘটেছে-
ভায়ের রক্তে ভিজে গেছে যে আমার দেশ,
কি করে ভুলব রক্তের ঋণ!
আজ শুকিয়ে গেছে মায়ের চোখের জল-
রণভূমে শুয়ে আছে ছেলে তার,                                      
 শত বুলেটের ক্ষত থেকে এখনো যে রক্ত ঝরে !

প্রিয়া যে আজ বোবা হয়ে গেছে-                                    
 ফিরে আসবে বলে চলে গেল তার সখা,
বহুদিন পর ফিরে এলো বন্ধ কফিনে শুয়ে !                              
আজ ব‍্যথা জানানোর ভাষা হারিয়ে গেছে ...

আমায় যে ছেড়ে গেছে সহোদর ভাই,
যন্ত্রণা আজ বুলেট হয়ে
শত্রুর দিকে ছুটে যেতে চায়।
দেশকে ভালোবেসে জীবনের বিনিময়ে
যাঁরা দিয়ে গেল বেঁচে থাকার ঠিকানা-
ওদের সমাধি তলে সময় আজ থেমে যাক,
চোখের জলে ওদের বিদায় জানাতে চাই না !

No comments:

Post a Comment