Sunday, March 31, 2019

কবিতা - টুম্পা মিত্র সরকার


সুদীপ শপথে

বাতাসে তখনও নিশ্চুপ খেলে আকাশের নিশি চাঁদ,
বীর সে জোয়ান সুদীপের চোখে ছিল যে ঘুমের বাঁধ ৷
ললিত স্বপ্নে সৈন্য সুদীপের অন্তরে দেশ ভক্তি,
ভারত মাতার রক্ষী তারাই এটাই যে তার শক্তি ৷

তখনও ছোঁয়নি হিংসা লোলুপ পুলওয়ামার মাটি,
কোন আক্রশে জঙ্গী হানায় কাঁপলো সেনার ঘাঁটি !
ছলনাকারীর সে আক্রমণে কেড়ে নিল তাজা প্রাণ,
চল্লিশ জন বীর জাওয়ানের নির্মম বলিদান ৷

অশ্রু সজল নয়নেতে মোরা থাকবোনা চেয়ে আর,
দেশের সোনার ছেলে খুন করে তোরা পেয়ে যাবি পার ?
সহ্য সীমার বাঁধ ভেঙে দিয়ে বিভৎস্য লাস গুলি...
সুদীপেরা আজ রক্তে মিশেছে যাস না একথা ভুলি ৷

শপথ আমার অদম্য অটল তোরা শেষ হবি আজ ৷
উঠুক বেজে প্রলয় বিষাণ যুদ্ধ দামামা-সাজ ৷

No comments:

Post a Comment