Sunday, March 31, 2019

কবিতা : অমলেন্দু বিশ্বাস


শোকের কার্তুজ 

কফিনবন্দী দেহের পাশে পড়ে আছে
অজস্র অশ্রুফসল । তোমাদের –
সাজানো শহীদ বেদি শোকের কার্তুজ –
হয়ে গুমরে উঠছে ফাল্গুন বাতাসে ।

দ্যাখো, গোলাপের দিনে রক্তগোলাপের-
কাঁটা মেরে অচানক বিস্ফোরণে
নিশ্চিহ্ন বেয়াল্লিশটি জওয়ানের দেহ ;
কনভয় ছেড়ে পাকদন্ডি পাহাড় ভূস্বর্গে
নেমে আসে অচিরেই খলময় অন্ধকার ।

মায়ের কান্নার জলে
প্রেমিকের হা- হা স্বরে
প্রতিরূপ সময়ের জং ;
পাইনের বন ছুঁয়ে দীঘল পাতায়
আজ আর ডাকবে না কুহুতান
শান মারা বেয়নেটে
গোলাপের দিন শেষে
জওয়ানের জং গড়ে নতুন সকাল ।

No comments:

Post a Comment