বলি
কি করে লিখব বলো গল্প কবিতা ছড়া
খাতা জুড়ে ঝরে পড়ে তাজা রক্তের
ফোঁটা
ঝাপসা অক্ষরগুলো যায় না কিছুতে
পড়া
বারুদের গন্ধ হানা দেয় কনভয়ে
ঢুকে
রক্ত গায়ে মেখে পড়ে থাকে জয় জওয়ান
স্হির চোখে চেয়ে রয় বুলেটবিদ্ধ
বুকে
পুলওয়ামা থেকে ভেসে আসে আর্তস্বর
স্তুপীকৃত পড়ে আছে ছিন্নভিন্ন
দেহ
কে বাঁচাবে হায়? আল্লা, যীশু
না ঈশ্বর?
সব দেখেশুনে চুপ করে থাকা অপরাধ
নিজের কাছেই নিজে হেরে যাই প্রতিদিন
মনের খাতায় তাই লিখে রাখি প্রতিবাদ
শহীদের রক্তে যারা খেলছে আজকে
হোলি
চিনে রাখো বন্ধু, সাজো সাজো রণসাজে
রক্তঋণ শুধতে আমরা দেবই ওদের
"বলি"।
No comments:
Post a Comment