Sunday, March 31, 2019

কবিতা - শরাফত হোসেন


কিছু সবুজ অকারণ ঝরে

মানুষ মানুষে অবিশ্বাস করে, অবিশ্বাসী মন
মানুষ আজন্ম সন্দেহপ্রবণ ।

ধর্মের নামে যারা মানুষ হত্যা করে
বিশ্বাসের নামে ছড়িয়ে দিতে অবিশ্বাস
বস্তুত তারা আমাকে হত্যা করে
অবিশ্বাস মানুষের ধর্ম নয় জেনো ।

অভিশাপ দিচ্ছি সকল মানুষ হত্যাকারীকে
ভালোবাসার নিভৃত আলো পাবে না কভু
ফুলের সুভাস, মাটির গন্ধ
এমনকি সরল জল আর নিঃশ্বাস
তোমাদের থেকে দূরে সরে যাবে ক্রমশ :

No comments:

Post a Comment