হাল্লারাজার
দ্রোহকণিকারা
আলগা বিদ্রোহ জমছে গ্রহ
নক্ষত্রের খাঁজে.....
রাতের ছায়াপথে বুলেটের
স্রোতস্বিনী আহ্বান,
হাল্লারাজার যুদ্ধ যুদ্ধ
খেলায় ;
আরো ঝরে যাবে কয়েকটি তাজা
প্রাণ ।
কফিনের মাঝে থমকে থাকা মাংসস্তুপ.....
জল্লাদ পৃথিবীর নিয়মের
তোয়াক্কা আদৌ কি করে!
দ্বিধাগুলো যখন কবরের ফুল ' মগ্ন বিষাদ ;
মেকি প্রেমের অন্তরালে
সিন্ধুসম ছোটে ।
সমাধান নেই, শতকরা খাঁটি
বিবেকের ছলছুতো....
সন্তান আজ বন্দী,
নিত্য প্রাসঙ্গিক ;
ক্ষুধার্তের খুদকুঁড়ো দুই
মুঠো ।
বদলার লোভে রক্তনদীর
গায়ে.....
আরো একবার বসাও তুরপুন
প্রাচীর,
ধর্মলিপির বধ্যভূমির তীরে '
আরো কত প্রাণ নেপথ্যে হবে
স্থির ।।
No comments:
Post a Comment