চলো সেইদিকে
দু টুকরো করেছো আমাকে
রাজনৈতিক নখে উলঙ্গ লোভে। অর্ধেক
হৃদয় নিয়েছো ছিঁড়ে। তবু হিসহিস । ছোবল দিয়েছো বারবার ফণা তুলে উদ্ধত হিংসায় । ক্রূরতার
সীমারেখা এবার পেরিয়ে গেছে অনুচিত অন্যায় ।
চোখের সমস্ত জলকে আগুন ক'রে বিষদাঁত
ভেঙে দেবার সময় এসে গেছে ।
পৃথিবীর বাতাস থেকে
মৃত্যুজীবী জঙ্গীদের dilit ক'রে
দিতে শেষযুদ্ধে নামতে হবে এবার ।
খুঁজে পেতে হবে জঙ্গীদের কামারশালা।
একশো কুড়ি কোটি মানুষের ঘৃণার বারুদে বিস্ফোরণে সন্ত্রাসের ঘরসংসার ভেঙে চুরমার ক'রে
দিতে হবে। তা না পারলে শহীদদের আত্মার অভিশাপ আমাদের মেরুদন্ডকে লজ্জা দেবে দিনরাত ।
কোন্ দিকে জঙ্গীদের ডেরা ?
দলবেঁধে একসাথে চলো সেইদিকে।
উড়িয়ে দাও সন্ত্রাসের আঁতুড়ঘর সম্মিলিত
নিঃশ্বাসের দুরন্ত ঝড়ে ।
No comments:
Post a Comment