অমর জওয়ান
দেশের জন্যে লড়ছে যারা
সীমা রেখার ধারে
গড়ছে তারা জীবন সেতু
মৃত্যু নদীর পারে।
শত্রু যারা হানছে আঘাত
বিভেদ প্রাচীর তুলে
লড়ছে কারা বীর সেনারা
জীবন মরণ ভুলে।
যে সেনাদের রক্তে রাঙা
হচ্ছে দেশের মাটি
ঐ সেনারাই করবে নিকেশ
ভাঙবে তাদের ঘাঁটি।
দেশদ্রোহির অত্যাচারে
জর্জরিত যারা
অস্থিরতার বিষ ছড়িয়ে
পার পাবে না তারা।
আসুন সবাই বিভেদ ভুলে
ওদের পাশে দাঁড়াই
ছদ্মবেশী বন্ধুকে আজ
সবাই মিলে তাড়াই।
আসুন সবাই জ্ঞানী গুনি
জানাই ওদের শ্রদ্ধা।
বীর সেনানি অমর জওয়ান
দেশপ্রেমিক যোদ্ধা।
No comments:
Post a Comment