দেশরক্ষার
তরে
অশ্রুধারার ব্রহ্মপুত্র
বয়ে চলে ওই রাঙা গালে,
মাত্র বিশেই মুছবে সিঁদুর
একি ছিল পোড়া কপালে!
সোনার বরণ মেয়ে দেখো
সাদা থান খানা পরে,
স্বামী যে তার প্রাণ দিয়েছে
দেশরক্ষার তরে ।
বাবার পাশে কে দাঁড়াবে?
কে যোগাবে মুখের গ্রাস ?
সেই যে ছেলে কাশ্মীর গেল,
ঘুচল ঘরে ফেরার আশ।
মায়ের আঁচল ফাঁকা কেন আজ ?
ছেলে ফেরে না ঘরে,
ছেলে যে তার শহীদ হলো
দেশরক্ষার তরে ।
বাবার ছবির সামনে খোকন
প্রদীপ দিতে যায়,
মনে মনে সেই শিশুটাও
বদলা নিতে চায় ।
দেশজুড়ে আজ শোকের ছায়া,
ক্ষোভ যে প্রতি ঘরে ঘরে-
মোদের ভাই যে অকালে গেছে
দেশরক্ষার তরে ।
No comments:
Post a Comment