হিসাব
কত মোমবাতি পুড়লে শেষে
বাতাস ছড়াবে গন্ধ ?
কত রক্ত দেখলে শেষে
দুচোখ হবে বন্ধ ?
কত রক্ত ফুল হলে
তোমার খুলবে চোখ ?
কত জীবন নষ্ট হলে
আমার হবে শোক ?
কত কান্নায় নদী হলে
থামবে সব ধূম ?
কত হৃদয় পাথর হলে
ভাঙবে তোমার ঘুম ?
No comments:
Post a Comment