সান্ত্বনা হয় না
শরীরের সমস্ত
অঙ্গ-প্রত্যঙ্গের সঠিক মাপ, পরিমাপ করে, নিখুঁত
ছেলেটাকে ব্যাটেলিয়ানে নেওয়া হয় ।
সেই ছেলেটার রক্তাক্ত, ছিন্নভিন্ন দেহ, তিরঙ্গায় মুড়ে
কফিনবন্দী করে ফেরত আসে ।
কি সান্ত্বনা দেবো সেই মা কে ?
বাবা প্রৌঢ়ত্বে এসেও, নিজের বিশ্রামের কথা না ভেবে,সংসারের দায়ভার হাসিমুখে পালন করেন ।
একমাত্র অবলম্বণ ছেলেকে ছেড়ে দেন দেশের কাজে। সেই ছেলে
নিহত হলে !
কি সান্ত্বনা দেওয়া যায়, বাবাকে ?
স্ত্রী বা প্রেমিকা, তার হৃদয়ে পাথর রাখে।শুধুমাত্র ছবিটুকু বুকে ধরে অধীর
আগ্রহে প্রতীক্ষা করে, তার বীর স্বামী / প্রেমিকের ফিরে আসার ।
সে যখন শোনে, সেই প্রিয়তম নেই
আর !
সান্ত্বনা দেওয়ার কি ই বা
থাকে ?
শিশুটি সবার কাছে শুধু বাবার
কথাই শুনতে চাই।খেলার ছলে যুদ্ধ যুদ্ধ খেলে। বাবা এলে, এই বলবে ওই বলবে ভেবে কত্তো কল্পনার জাল বোনে ।
সেই শিশু কি ই বা বোঝে, শহীদ মানে ?
তাকেও কি সান্ত্বনা দেওয়া
যায় ?
ভাই-বোন-বন্ধু-আত্মীয়- পরিজন
সব আনন্দে, সব দুঃখে কাছে
পেতে চাই যে পরোপকারী ছেলেটাকে। যে বাড়ী ফিরলে আনন্দে মেতে ওঠে সব্বাই ।
সেই যখন নিথর হয়ে ফেরে !
সান্ত্বনা কি হয় কোনো ?
No comments:
Post a Comment