Sunday, March 31, 2019

কবিতা - সোমা ধর ঘোষ


জয় হিন্দ

ওরা নরপিশাচ
কেড়েছে তাজা প্রাণ
স্তব্দ করেছে জীবনের জয়রথ
দেশবাসী ভোলো আজ অশ্রুপাত
বর্ষিত হোক অগ্নি আঁখিপাতে,
সৈনিক ভাইয়ের রক্তে লাল দেশের মাটি
এসো আজ দৃঢ়প্রতিজ্ঞ হই,
মুষ্টিবদ্ধ করো হাত
গর্জে উঠি পৈশাচিক হত্যার বিরুদ্ধে ;
থাকুক হাতে ন্যায়ের ধ্বজা
দেশজুড়ে উঠুক ধবনি ‘জয়হিন্দ’
আজ থেকে শুরু হোক লড়াই ।

No comments:

Post a Comment