বক্ষবিদারী
কষ্টের দাবানল শুধু
সেনা-ছাউনি জানে
সামরিক সরঞ্জামে তারা কত
থাকে ভালো
হাসিমুখ মেয়েটির স্মৃতি ভেসে
এলে গানে
পাথরও বোঝে শোক কত কঠিন ও
কালো ।
পেটের দায় বড়ো বেশি খোঁচা
দেয় রোজ
কীভাবে নাছোড় লাগে
কাঁটাতারের আঁচড়
দূরভাষে কাছে এলে ঘরের টুকরো
খোঁজ
হা-হুতাশ করে ওঠে বুকের
তীব্র মোচড় ।
অন্যায়ের সঙ্গে যুদ্ধ শুরু
ছেলেবেলা থেকে
হাতের মুঠোয় জীবন নিয়ে খেলে
নিশাচর
মন-পাখি প্রাণ-পাখি গুমরায়
মুখ ঢেকে
দায়িত্ব মানে না কে আপন আর
কে বা পর ।
আচমকা চলে গেলে শুধু প্রশ্ন
জাগে কেন
যেকোনো বিদায়গাথায় সবকিছুই
দামী
কফিন বাহক সেনাবন্ধুরা
মৃতমূর্তি যেন
বিউগলে সকরুণ বাজে বুকের
সুনামী ।
No comments:
Post a Comment