Sunday, March 31, 2019

কবিতা - অভিজিৎ মুখার্জি


রক্ত-গোলাপ-দেশপ্রেম

চোদ্দ তারিখ,
সকালটা ছিল গোলাপ গন্ধ মাখা
চলছিল প্রেম নানানভাবে
নানান রকম ছন্দে ।
বিকালটা হঠাৎ উঠল কেঁদে
উপত্যকা উঠল ভরে
পোড়া বারুদের গন্ধে।
সকালে ছিল রক্ত গোলাপ
প্রিয়া প্রেয়সীর জন্য,
বিকেলে বইল রক্তগঙ্গা
দেশরক্ষার জন্য ।
জঙ্গীহানায় উঠল কেঁপে
প্রিয় ভূ-স্বর্গ,
দেখল বিশ্ব বীর শহীদের
দেশপ্রেমের গর্ব।
দেখাল এমন বিরল নজির
দেশ মায়ের সেবার,
সভ্যতা হল কলঙ্কিত
নিরীহ রক্তে আবার ।
এই বলিদান যাবেনা বৃথা
ব্যর্থ হবেনা রক্তপাত
ক্ষোভের আগুন জ্বলছে মনে
সবাই হাতে রাখছে হাত ।
দেশ ভুলবেনা তোমাদের কথা
হে বীর,হে শহীদ্!
সারাটা দেশে একই মন্ত্র
জয় জওয়ান,জয় হিন্দ!
মৃত্যুঞ্জয় হয়ে সদা রবে
সকলের স্মৃতিজুড়ে,
প্রণতি তোমারে হে বীর
সামান্য করজোড়ে ।

2 comments: