Sunday, March 31, 2019

কবিতা - শিবব্রত গুহ


কবিতার নাম বারুদের গন্ধ

কাশ্মীরের আকাশে বাতাসে আজ ভাসছে বারুদের গন্ধ,
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মৃত জওয়ানদের ছিন্নভিন্ন দেহাবশেষ ।
রক্তের স্রোত বইছে চারিদিকে,
কী ভয়াবহ পরিবেশ আজ বিরাজমান পুলওয়ামা সহ গোটা কাশ্মীর জুড়ে ।
ধন্য জওয়ান,
ধন্য আত্মবলিদান তোমাদের ।
দেশের জন্য তোমরা দিলে নিজেদের প্রাণ,
দেশবাসীকে রাখতে সুখে ।
তোমরা হলে ভারত মাতার বীর সন্তান,
তোমাদের অকাল মৃত্যুতে মায়ের কোল হল খালি ।
কেন এদের শহীদ হতে হল ? কেন ?  কেন ?
কি দোষ ছিল ওদের?
যে সব শয়তানেরা সীমান্তের ওপারে বসে করে ছিল এই জঘন্য পরিকল্পনা,
কেউইপাবে না ছাড় ।
ভারত বীরেদের দেশ,
লড়াই ভারতবাসীর রক্তে।
চোখের জল মুছে আমাদের আজ উঠে দাড়াতে হবে,
করতে হবে শপথ,
কাশ্মীরের বাতাস থেকে দূর করবো বারুদের গন্ধ
চিরকালের মতো,
চিরকালের মতো,
একদম চিরকালের মতো ।

No comments:

Post a Comment