ভূস্বর্গের
রক্ত-বিলাপ
আমি দিয়েছিলাম রক্তিম গোলাপ
ভালোবাসার নৈসর্গিক সুখ
তুমি ফিরালে রক্ত-বিলাপ
এখনো সারেনি তোমার
সন্ত্রাসের অসুখ !
ফাগুনের বিকেলে ঝরালে ঝলসানো
আগুন
দিলে, রক্ত-ভেজা
টিউলিপ উপহার
আজ তবে আতঙ্কিত ভূস্বর্গের
দ্বার !
কলঙ্কিত প্রেমের-দিন, শোকস্তব্ধ
পুলওয়ামার
দিকে-দিকে প্রেম হীন, বিবেক হয়েছে
ছাড়খার !
বীর শহিদের আত্মত্যাগে আর
কতদিন
তুমি 'ব্রুটাস' হবে রক্তাত্ব
কাশ্মীর ?
চেয়ে দেখো - বিষ-ধোঁয়ায় ছেয়ে
গেছে
প্রিয় ঝিলামের তীর !
মূর্খের রাজ্যে বাস করে
স্বর্গের হাতছানি চাও ?
অপুরুষ 'ফিদায়ঁ'-এর হীন নীতি ছেড়ে
বীর সৈনিকের সম্মুখ রনে লড়তে যাও
চেয়ে দেখো- দিকে-দিকে রিক্ত
হাহাকার !
বিতস্তার জলে ভেসে গেল কত
শহিদের পরিবার !
কান পেতে শুনো- প্রশ্ন করে 'সোনার তৃণভূমি'
প্রশ্ন করে- সপ্তসিন্ধু'র পারাবার
এ -যুদ্ধ কার? এ- কাশ্মীর কার ?
এ নিশাত বাগ- এ চেরির ফুল ?
এ টিউলিপ গার্ডেন - এ
জাফরানী ফুল ?
চেয়ে দেখো- এ চিনা বৃক্ষের
আগুন
ধরিয়েছে মুগ্ধ-মনের ফাগুন !
ফিসফিস করে বলে-
এ কাশ্মীর আমার, এ কাশ্মীর তোমার
এ ভারত আমার, এ ভারত তোমার ।
ফিরে এসো নওজোয়ান
ডাকছে তোমায় হিন্দুস্থান ।
Bhalo hoye che
ReplyDeleteAwesome 👍
ReplyDelete