Monday, April 12, 2021

কবিতা - সুমন্ত কুণ্ডু

 

চেতনা


শান্ত হও

দেখো তোমার পৃথিবী ভরে যাবে পারিজাতে


আমার হাত ছোঁও

না, আমি ঈশ্বর নই

আমার হাতেও লেগে আছে ময়লা-ধুলো, পাপ

তবু ছোঁও

স্পর্শ পাবে ঠাণ্ডা তাপ


শ্বাস নাও, বুক ভরে শ্বাস নাও

হৃদপিণ্ডের লাবডুবে ছড়িয়ে যাক

অমলিন বাতাস


বুকের কাছে এসো

সবুজ স্বপ্নেরা সতেজ হোক

দেখো, পাপ কাদা ধুয়ে দিচ্ছে বৃষ্টি


শান্ত হও, শান্ত হও

যা যা তোমার পাওয়ার, সব পাবে






 সমাপ্ত...



6 comments:

  1. সুন্দর কবিতা। কবিকে অনেক শুভেচ্ছা।

    ReplyDelete
  2. খুব ভালো লাগলো

    ReplyDelete
  3. খুব ভালো লাগলো

    ReplyDelete
  4. শুভেচ্ছা ! ব্লগ পড়ুন, লেখা পাঠান ।

    ReplyDelete
  5. শুভেচ্ছা। সুন্দর লেখা ।

    ReplyDelete