নির্বাচন একুশ অথবা কোভিড উনিশ
গ্রীষ্মের রাতের অন্ধকারে –
বড়ো কচুপাতাটি ঘোমটা টেনে বসে আছে
অন্য চারাপাতাগুলি ঘিরে আছে তার ।
শীর্ণ শরীরে ক্লান্তির ছাপ
দুচোখে ঘুম নেই –
ঘনঘন হাই তুলছে –
আর মাঝে মাঝে মাথা নাড়াচ্ছে
স্বজনের প্রতীক্ষায় !
হয়তো কোনো বিপদের আশঙ্কায় –
প্রহর ঘুনছে সবাই !
তবুও বড়ো কচুপাতাটি ঘমটা টেনে বসে আছে –
🥰🙏
ReplyDelete