স্থিতিশীল
তুমি
আসলেই বসন্তগানে গজাবে নতুন পাতা,
বৈশাখী
ফুলেরা ফুটেই বলবে খোলরে খেরোর খাতা ।
খালি
ডাল জুড়ে সবুজ পোশাকে দাঁড়াবে নতুন সেনা,
তুমি
মুখ তুলে তাকাবেই জানি, সে মুখ কতই চেনা ।
তুমি
তাকালেই উপচে পড়বে ডায়েরির সাদা পাতা,
সবই
তখন কাব্য-কবিতা লিখি না যতই যা তা ।
যমজ
তারার প্রকট আলোয় ভরবে অন্ধকূপ,
আসবে
সান্ধ্য শঙ্খধ্বনি উড়িয়ে গন্ধধূপ।
তোমার
চোখের ওঠানামাতেই বিশ্ব-সৃষ্টি-লয়,
বন্ধ
করলে ঘটে যায় যেন ঢাউশ বিপর্যয়।
তাকিয়ে
থাকবে যেমন তাকায় পাহাড়ি শিকারি চিল,
তোমার
সঙ্গে তামাম বিশ্ব থাকবেই স্থিতিশীল ।
অচিনপাখি মানেই দরদী মরমী যত্নশীল পত্রিকা।
ReplyDeleteকাজেই তার প্রমাণ।