( ৫ই ফেব্রুয়ারি, ১৯৩২ - ২১ শে এপ্রিল, ২০২১ )
করোনাকালের এই দুঃসময়ে বাংলাসাহিত্য জগতে আরও এক ইন্দ্রপতন । ২১ শে এপ্রিল, ২০২১ অমৃতলোকে পাড়ি দিলেন কবি, প্রাবন্ধিক, শিক্ষক তথা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক, অবিভাবক শ্রী শঙ্খ ঘোষ । অচিনপাখি পত্রিকা প্রকাশন তাঁর আশির্বাদধন্য । হলদে পাখির ডানা, একশো কবিতা সংকলন, শারদ সংখ্যা সবেতেই ওনার লেখার স্পর্শে আমাদের সংকলন সমৃদ্ধ হয়েছে । ওনাকে হারানোর বেদনায় অচিনপাখি পরিবার শোকাহত ।
নববর্ষ সংখ্যাতেও তাঁর একটি কবিতা আমরা প্রকাশ করছি । কবির নশ্বর দেহ লোকান্তরিত হয় কিন্তু তাঁর কবিতা, তাঁর ভাষা, তাঁর ব্যঞ্জনা, তাঁর সৃষ্টির অমৃতসুধা আজীবনের, তা অমরত্ব উত্তীর্ণ ।
অচিনপাখি পরিবার কবির বিদেহী আত্মার চির অক্ষয় শান্তি
কামনা করে । তিনি আজীবন আমাদের হৃদয় মন্দিরে পূজিত হবেন ।
দায়বদ্ধ
শঙ্খ ঘোষ
স্বপ্নের ভিতরে ঘোর
জলোচ্ছ্বাস। কী কথা সে বলে ?
জাগরণে কোনো সাড়া নেই ।
বছর বছর জুড়ে শালবনে শালবনে
শিকড়ে শিকড়ে মাথা খুঁড়ে
জেগে ওঠে প্রেতদল, জ্যোৎস্নায় ভাসিয়ে দেয় স্বরঃ
দায়বদ্ধ আমরা শুধু মৃত্যুর
কাছেই ।

শঙ্খধ্বনি আজীবন অনুরণিত হোক আমাদের হৃদয়মন্দিরে!
ReplyDelete