Sunday, April 18, 2021

কবিতা - স্বপনকুমার বিজলী

 


বৈশাখ এলে


বৈশাখ এলে কত ছবি মেলে

আমাদের গাঁয়

সরু নদী চলে এক বুক জলে

মাঝি দাঁড় বায় ।


গোষ্ঠের মেলা জমে সাঁঝবেলা

মানুষের ভীড়ে

যাত্রাও বসে বহু লোক আসে

গঙ্গার তীরে ।


সব নিম গাছে ফুল ফুটে আছে

মাছি গান গায়

শিমুলের ফল ফাটে দল দল

তুলো উড়ে যায় ।


আম লিচু পাকে ঠিক বৈশাখে

পাই কত ফল

কচিকাঁচা মিলে ডুব দিই ঝিলে

জমে কোলাহল ।



No comments:

Post a Comment