Thursday, April 15, 2021

অণুগল্প - সঞ্জয় গায়েন


প্রজাপতি

 

আমি স্তব্ধ। মুগ্ধ। সমুদ্রের মতো উত্তালও বলা যেতে পারে কিংবা গভীর রাতের মতো নীরব

ওকে এভাবে দেখতে চেয়েছিলাম  অনেকবার  ওর শুভ্রশঙ্খসম স্তনে কতদিন প্রজাপতি হয়ে বসতে চেয়েছি। ও বলতো, ফাগুন আসতে দাও  আমাকে ফুলের মতো ফুটতে দাও  তাআ-রপ-অ-অ-র বসিও

ওর কথা মতো অপেক্ষাতেই ছিলাম  কিন্তু ও-ই-ই ফাগুন আসার আগেই নিজেকে মেলে ধরল  ঠিক যেভাবে একটা ফুল তার সমস্ত পাপড়ি মেলে ধরলে ভিতরের পুংকেশর গর্ভকেশর পর্যন্ত দেখা যায়, তেমন ভাবে

সমস্ত শরীর থেকে পোশাকী আড়াল সরিয়ে দিয়ে এক ঝটকায়  

তবু, আমার প্রজাপতি হওয়া হল না !

এক ঝাঁক নীল মাছি ভনভন করে উড়ছিল, ওর রক্তে ভেজা মাটির বিছানার চারপাশে


No comments:

Post a Comment