দধীচি
সব রক্ত
দিয়ে যাও সযত্ন শরীরী ঋণ ।
সব দেওয়াতেই
তোমার পরামুক্তি ।
নেওয়ার
মন্ত্রে দীক্ষিত নয় তোমার বৈরাগী আত্মা ।
এ অহল্যা
সময় তোমাকে কি দেবে ?
দিয়ে
যাও বসন্তের পলাশ ছড়িয়ে ।
দানের
শেকড়েই ভরেছো জন্মের মহীরুহ ।
বুকের
ধ্যানীগর্ভে বাঁচিয়ে রেখেছো যে পবিত্র অস্থি,
বজ্রের
নির্মাণে দিয়ে দাও নির্দ্বিধায় ।
বৃত্রাসুরের
ভরন্ত রক্তবীজ
অনেক
শেকড় গেঁথেছে সযত্নে মাটিতে ।
শুধু
জৈব সামর্থ্যে সমর্থ নয় তোমার অস্থি
দৈবী
নিঃশ্বাসেও শক্তি-সঞ্চয়ের আরোগ্য অধিকার ।
মৃত
মরণের বুকে জেগে থাকবে তোমার হৃদয়
দিতেই
তোমার পুষ্পিত বিকেল,
অনূঢ়
সময়ের অনন্ত আগমনী ।
No comments:
Post a Comment