Sunday, April 18, 2021

কবিতা - সোমা ধর ঘোষ

 

হঠাৎ বসন্ত       


হেমন্ত চিঠি দিয়ে গেল-

তাতে ছিল কিছু ঝরা পাতার স্মৃতি মেদুরতা,

কুয়াশার গোপন ব্যথা,

শিশিরের অনুচ্চারিত কথা,

ফোটা ফুলের উচ্ছ্বাস,

বউ কথা কও এর বিরহ,

গভীর রাতের কথাকলি,

আর ছিল ঘুঘুডাকা দুপুরের স্বপ্ন,

গেরুয়া নদীর সাথে শান্ত বাতাসের প্রেমকথা,

আরও ছিল তোমার না বলা

কিছু কল্পকথা,

আর তোমার এক নদী বিরহ ;

আজ বিকেলে বলাকা উড়ছে,

হাওয়ায় উড়ছে আমার নীল শাড়ির

ময়ূর আঁচল,

তুমি উদাসী হাওয়া হয়ে এলে-



No comments:

Post a Comment