Thursday, April 15, 2021

কবিতা - মৌসুমী চট্টোপাধ্যায় দাস

 

নতুন দিনের ভেলা

 

পাতায় পাতায় সূর্য ছড়ায় ঝিকির মিকির হাসি,

সুরভিতে ভরিয়ে দিল বেল যূথিকার রাশি ৷

বৈশাখেতে শাঁখ বাজিয়ে বর্ষবরণ ছলে

মৌমাছিরা মালতিতে বসল দলে দলে ৷

ভোরের হাওয়া তৃপ্তি আনে, দীপ্ত সারা বেলা,

পয়লা বোশেখ ভাসিয়ে দিল নতুন দিনের ভেলা ৷


No comments:

Post a Comment