Saturday, April 24, 2021

প্রথম পাতা - নববর্ষ সংখ্যা

 




নববর্ষ ! জীর্ণ পুরাতনকে ভেঙে নতুনের আহ্বান । আশা নতুন দিনের, আলো নতুন সভ্যতার, উচ্ছ্বাস নতুন জীবনের । নবউদ্দীপনার উন্মাদনায় বসন্ত হাওয়াও তার শেষটুকু মাধুর্য্য ঢেলে দিয়ে যায় বর্ষবরণের গানে ।

কিন্তু  ‘ এ কোন সকাল !  রাতের চেয়েও অন্ধকার !’ –

অতিমারি আক্রান্ত আমাদের এ সাধের পৃথিবীতে আজ কিসের এই অশুভ দুর্বিপাক । বিশের বিষে নীলকণ্ঠ পৃথিবী কি একুশেও রোগমুক্ত হবে না ?  প্রচেষ্টা, পার্থনার পরেও আমরা অনিশ্চিত । রবি ঠাকুরের স্ফুলিঙ্গ কবিতার সেই দুর্ভাবনার দিনই কি –

‘নববর্ষ এল আজি

দুর্যোগের ঘন অন্ধকারে ;

 

পুরাতন জীর্নতাকে ছুঁড়ে ফেলে যখন আমারা নতুন করে বাঁচার উদ্যোগ নিচ্ছি তখনই আবার ছন্দপতন । নতুন করে বিষ বাতাসের হাওয়া, নতুন করে মৃত্যুমিছিল ।

এই দুর্দিনে আমরা হারালাম আমাদের অবিভাবক তথা প্রাণের মানুষ, হৃদয়ের বড় আপন কবি শঙ্খ ঘোষকে । আমারা ভারাক্রান্ত, আমরা অশ্রুসজল, আমরা উদ্বিগ্ন । অচিনপাখির সমস্ত কবিতা সংকলন ওনার স্বর্ণস্পর্শে ধন্য । ওনাকে হারাবার এই বিহ্বলতা আমাদের বর্ষবরণের মুক্ত আকাশে এক কালো মেঘের ছায়া প্রলম্বিত করেছে ।

তবুও নতুনের আহ্বান স্তব্ধ হওয়ার নয় । জরা, ব্যাধি, মৃত্যুগ্রস্থ এই পৃথিবীতেও তবু থামেনি গান, থামেনি কণ্ঠ, থামেনি কলম । নতুনের আহ্বান, নতুন আশার আলো, নতুন জীবনের শপথ আর সেই  উদাত্ত উচ্চারণ–

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,

অগ্নিস্নানে শুচি হোক ধরা ।


  করোনাকালের দুঃসময়ের সাথে লড়াই করেও আমাদের সাহিত্য-শিল্প-সৃষ্টির এই দুর্নিবার দায়িত্ব পালনে স্থির থাকতে হবে । অচিনপাখি পরিবার এক সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে । তাই আমাদের সৃষ্টির এই আয়োজন,  উদযাপনের এই সমারোহ,  বর্ষবরণের এই আহ্বান ।

অচিনপাখি পত্রিকার প্রিন্টেড সংখ্যার পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও ব্লগ বা ই-ম্যাগাজিন-এ আমরা প্রতিমাসেই সাধারণ ও বিষয়ভিত্তিক সংখ্যা করতে আগ্রাহী । সকলকে অচিনপাখি পরিবারের সাথে যুক্ত হওয়ার, ব্লগ পড়ার, লেখা পাঠানোর, সমালোচনা ও মতামতপ্রদানের অনুরোধ জানানো হচ্ছে ।

আমারা আশা রাখি ‘সবার পরশে পবিত্র করা এই তীর্থনীড়ে’ আবার জেগে উঠবে নতুন পৃথিবী, নতুন আনন্দ । অচিনপাখি পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষ ১৪২৮!  

সুস্থ থাকুন,   সাহিত্যে থাকুন,   সৃজনশীলতায় থাকুন   



সূচি 

শঙ্খ ঘোষ স্মরণে 

কবিতা-ছড়া  -

নীরেন্দ্রনাথ চক্রবর্তী  *পবিত্র সরকার  * নির্মলেন্দু গুণ  * অসীম সাহা * তরুণ মুখোপাধ্যায়  * সুধীর দত্ত  * মিলনকান্তি বিশ্বাস  * সিদ্ধার্থ সিংহ  * চৈতন্য দাশ  * অনীশ ঘোষ  * বিজনকান্তি বণিক  * বিজয়া দেব  * পার্থপ্রতিম বিশ্বাস  * স্মরজিত বিশ্বাস  * হাননান আহসান 

 অণুগল্প - 

কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়  * অনন্যা দাশ  * মৌসুমী বন্দ্যোপাধ্যায়  * দীনমহাম্মদ শেখ  * মৌ দাশগুপ্ত  * হরিৎ বন্দ্যোপাধ্যায়  * সঞ্জয় গায়েন

কবিতা-ছড়া  -

স্বপনকুমার বিজলী  * শিবানী বাগচী  * গৌতম মুখোপাধ্যায়  * প্রণবকুমার চক্রবর্তী  * শম্ভুনাথ কর্মকার  * সোমা ধর ঘোষ  * শক্তিপদ পন্ডিত  * বিকাশ দাস  * সুমিত বেরা * প্রদীপ মন্ডল  * এস কবীর  * বিশ্বজিৎ হালদার  * মৌসুমি চট্টোপাধ্যায় দাস  * মণিকা চক্রবর্তী  * ধর্মেন্দ্র বিশ্বাস * সুমন্ত কুন্ডু 



প্রচ্ছদ -  জয়ন্ত বর্মন 

সম্পাদনা - ধর্মেন্দ্র বিশ্বাস ও মণিকা চক্রবর্তী 

অনলাইন সম্পাদনা - সুমন্ত কুণ্ডু 








3 comments:

  1. শুভেচ্ছা !

    অচিনপাখির ব্লগ পড়ুন , মতামত জানান , লেখা পাঠান ।

    ReplyDelete