Monday, April 19, 2021

কবিতা - বিজনকান্তি বণিক

 

আমার গাঁয়ে


একটি চড়াই ধান কুটে খায়

বাড়ির উঠোন কোণে

একটি দোয়েল গাছের শাখে

নিজের বাসা বোনে ।


একটি শালিক নাচের তালে

তাধিনাধিন চলে

আরেক শালিক গাছের ডালে

কিচিরমিচির বলে ।


একটি বকে ঝিলের পাশে

দাঁড়িয়ে আহার গিলে

হাঁড়িচেচা চেঁচায় যখন

চমকে ওঠে পিলে ।


একটি ঘুঘু ঘুতঘুতিয়ে

ডাকছে গাছের প'রে

একটি হলুদ মিষ্টি পাখি

কুটুম কুটুম স্বরে ।


আরেক পাখি ডালিম গাছে

ডাকছে কুটুম আয়

গাছ-গাছালির ছায়ায় ঘেরা

আমার সোনার গাঁয় ।



No comments:

Post a Comment