পৃথিবীর
অসুখ
এখন
বাতাসে কান পাতলে
ভেসে
আসে মানুষের কান্না,
ভয়ানক
ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়াও
পৃথিবীর
অসুখ ক্রমাগত বেড়ে চলেছে ।
গাঢ়
অন্ধকারে আমরা খুঁজে চলি আশ্রয়,
জ্বলন্ত
চিতা- যেন সারি সারি
মৃত্যুর
মিছিল চলেছে...
পরিযায়ী
শ্রমিকের কান্না,
নীলাভ
আগুন ছড়িয়েছে চারপাশে ।
প্রিয়জন
হারানো মানুষগুলো
বিধস্ত
যন্ত্রণায় কাতরায়।
গভীর
বিশ্বাসে যে মানুষ বাঁচতে চেয়েছিল
তারা
আজ আশাহীন, আশ্রয়হীন
পৃথিবীর
অসুখ ক্রমাগত বেড়েই চলেছে ।
দারুন
ReplyDeleteসময়োপযোগী এবং খুব সুন্দর।
ReplyDeleteবেশ ভালো লাগল।
ReplyDeleteখুব সুন্দর
ReplyDeleteRealistic and serene with impressive
ReplyDeleteভালো লাগল কবিতা পড়ে।
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteএক যুগ-সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে পৃথিবী ৷ কত আবেগ, আমি-তুমি সম্পর্ক ফুৎকারে পুড়ে ছাই হচ্ছে গণচিতার সারিবদ্ধ অগ্নিস্ফুলিঙ্গে ৷ কবিতাটি যেন এই উপলব্ধিকে জাগিয়ে দিল ৷
ReplyDelete'পৃথিবীর অসুখ' সহজ সরল সাবলীল সুসংবদ্ধ শব্দমালায় কবি মণিকার ভাবনার এক বহিঃপ্রকাশ। কবিতার শরীরে আছে সময়ের ঘ্রাণ। 'ভয়ানক ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়াও'–পঙক্তির মধ্য দিয়ে সমাজের প্রতি ব্যক্তি মানুষের দায়বদ্ধতার কথা কবি স্মরণ করিয়ে দেন সুচারুভাবে। মর্মস্পর্শী,সুন্দর বার্তাবহ এ কবিতা নাড়া দেয় পাঠক হৃদয়কে।
ReplyDeleteপৃথিবীর অসুখ কবিতাটি পড়লাম। খুব সুন্দর।
ReplyDeleteপৃথিবীর অসুখ কবিতাটি পড়লাম। খুব সুন্দর।
ReplyDelete