Sunday, April 18, 2021

কবিতা - শিবানী বাগচী

 

জংধরা প্রহর !


ইতিহাসের জংধরা পাতায় আমার অতৃপ্ত ইচ্ছেরা,

দীর্ঘশ্বাস হয়ে নিশ্চল পাথরের মত আছাড় খায় !


নিস্তব্ধতার গভীরে খুঁজে পাই তাই নিজেকে;

ধোঁয়াসা জর্জরিত লক্ষহীন গন্তব্যে !


পথের বাঁকে আঁকড়ে ধরে জীর্ণ অতীত,

চোখের পাতায় মেখেছি দীর্ঘতর অপেক্ষার প্রহর;

বসে আছি নৈঃশব্দকে সাথী করে ওৎপাতা আবেশে !

 

আজ আমার বিমর্ষ প্রহরগুলো আবার নতুন করে বাঁচতে চায়,

এক পশলা অসময়ের বৃষ্টি হয়ে !

অতীতের ব্যর্থ স্মৃতিরা জীবনের অঙ্ক কষে হতাশ মনে;

বেহিসেবি প্রশ্নের হিসাব মেলাতে !!!



No comments:

Post a Comment