Sunday, April 18, 2021

কবিতা - বিকাশ দাস

 

জীবন কুটুম


সংক্ষিপ্ত জীবন ছেয়ে ফেলে গোটা শরীর

ছেয়ে ফেলে প্রকৃতির সঙ্গম জোড় নিবিড় 

জীবনের গহন থেকে চুপচাপ উঠে আসে

খানিক অনুভূতি খানিক আবেগ দেখার আশে

কথার সমীক্ষায় 

জানিপ্রিয়তম  তুমি বেঁধে রেখেছো আমায় 

তোমার প্রতীক্ষায় 

আস্তো নদীর আনন্দ উছলান  সাগরের স্পন্দনে

ঢেউ দিয়ে জলে বিলিয়ে দেওয়ার ব্যগ্রতায় 

 

জীবন কুটুম

আকাশ উপুড় কিছুটা রোদ্দুর  কিছুটা বৃষ্টির মৌসুম

কিছুটা আলোভারী আর কিছুটা আঁধার রাত্রি নিঝুম 


এই খানে পেতেছে ঘর জড়িয়ে ভালোবাসা

দিগন্তপারে ঘুড়ির মতন বেঁধে  আশা নিরাশা

বুকের সিঁড়িতে একলা হৃদয় অনোন্যপায়

নিশ্বাস এক লহমায়   অন্ধ বধির নিরুপায় 


তোমার দুঃখ তোমার কষ্ট কাছে এসেছিলো

সংসারের মতো আমায়  ভালো বেসেছিলো 

তোমার নিবিড় ভালোবাসায় একচুলও ভেঙে যায়নি আমার কবিতার ব্যাকরণ

মৃত্যুর ছায়ার নীচে আজও অন্তহীন ভালোবাসা উলসে আমার সংক্ষিপ্ত জীবন 




No comments:

Post a Comment