Monday, April 12, 2021

কবিতা - ধর্মেন্দ্র বিশ্বাস

 

ফাগুন রঙের খেলা


শিমুল পলাশ ফুটছে গাছে

দিচ্ছে উঁকি পাখি

বলছে শুধু ও ফুল তোমায়

মনের কোণে রাখি ।

 

ফুলের সুবাস পৌঁছে গেল

রূপসা নদীর ঘাটে

ওই নদীটাই গন্ধ ছড়ায়

তেপান্তরের মাঠে ।

 

মেলছে ডানা মনের পাখি

ফাগুন রঙের সাথে

অলস বেলার ক্লান্তি নিয়ে

আবির রাঙা হাতে ।

 

সাঁঝের বাতি জ্বালায় আকাশ

সবুজ গাঁয়ের বনে

সুজন মাঝি বাজায় বাঁশি

মনপাখিটার মনে ।

5 comments: