Sunday, April 18, 2021

কবিতা - সুমিত কুমার বেরা

 

অভিসার


উতরোল কালো মেঘ আহরিত হোক অহরহ,

প্রশমিত হোক প্রখরতা


পরিধির চোরা পথে সমাহিত ভাবনার স্রোত

ভরে দিলে শূন্যতা -

বৃষ্টি নামুক.......

তোমার পৃথিবী জুড়ে


ছুঁয়ে থেকো জল,

শুয়ে থাকা রাস্তায় কান পেতে রেখো;

সুর আজও অবিকল !

বাতাসের কানে কানে -

ফিসফিস করে বোলো , প্রিয় ভালো আছি;

কোথা যাবি চল !


আমি চাঁদ হয়ে যাব;

মেঘ হীন রাতের প্রতীক্ষায়

আরও একবার -

জোছনায় মিশে ভেজাবো তোমায় !


রেখে যাব একটি সকাল,

আর সোনা ঝরা রোদ্দুর .....

আর রেখে যাব কোন এক ধানের শিষে

নক্ষত্র জল.....!!



No comments:

Post a Comment