বকুল গাছটি
গভীর
রাত্রে
যখন
আমি নিদ্রাচ্ছন্ন,
আমার
ঘরের জানালা দিয়ে
যেন পূর্ণিমার চন্দ্র জ্যোতি
বিছানায়
ঢলে পড়ে,
ছুঁতে
চায় দু’হাত তুলে,
তখন
আমি
সরে যাই
দূরে আরও দূরে ।
বাড়ির
দাওয়ায় সান বাঁধানো
বকুল গাছটি
সারারাত
বড়ই সঙ্গীহীন !
তখন
সে আমায় জাগায়,
ভাবায়
তার ব্যাপারে
আরও বেশি করে ভাবায়!
নাম
না জানা এক অচেনা পাখি,
এসে
ডালে বসে তার,
এডাল-ওডাল ঘোরে
বেশ,
আনন্দ হয় তার !
মৃদু
হেসে
ধীরে
খুব ধীরে
সে মাথা দোলায় !
কাল
মেঘে আকাশ ছেয়ে বসে,
উজ্জ্বল শশী হারিয়ে যায়,
আঁধারে
ঘন কালো
আঁধারে !
বৃষ্টি
আরম্ভ,
বকুল
মনে আশা নিয়ে ঝিমিয়ে পড়ে !
পাখিটি উড়ে যায়
নিশ্চিহ্ন
হয়ে যায় কালো আঁধারে ।
আমি ফিরে এসে
ঘুমিয়ে
পড়ি জ্যোৎস্না হীন আঁধার পুরীতে ।
No comments:
Post a Comment