Sunday, April 18, 2021

কবিতা - শক্তিপদ পণ্ডিত

 

শুভ নববর্ষ

 

চৈত্র শেষে বৈশাখ আসে

নতুন দিনের ডাক

হাসি মুখে থাকুক সবাই

বিষাদ ভুলে যাক ।

 

নবীন স্পর্শে মনের হর্ষে

বাজুক আনন্দ সুর

সকল গ্লানি মুছে গিয়ে

মন হোক ভরপুর ।

 

নতুন বছর নতুন ছন্দে

এগোও আগামী দিনে

সাম্য আর মৈত্রের মাঝে

বন্ধু নাওগো চিনে ।




No comments:

Post a Comment