সম্পর্ক
সম্পর্কেরা ছিঁড়ে গেছে দীর্ণ কাগজের মতো
পড়ে আছে কিছু তার তেজস্ক্রিয় উদ্গার
রাত্রি গভীর হলে বিছানায় নেমে আসে তারা
গ্রাস করে একটি কবিতার যত জন্মভার ।
এ ছবি রচিত হলে বিভ্রান্ত নাবিক নতজানু
স্মৃতির ক্ষতের হাতে সঁপে দেয় বিষাদের তীর
ধূলিমলিন সম্পর্কেরা তীক্ষ্ণ হাসাহাসি করে
ভিতরে ও বাহিরে জমে কিছু নাবালক ভিড় !
No comments:
Post a Comment