Monday, April 19, 2021

কবিতা - তরুণ মুখোপাধ্যায়

 

পরকীয়া


ঝরা বকুলের সাথে আমার মিতালি

তুমি সন্দেহ করোনি,

এমনকি সাদা শিউলিদের নিয়ে মেতে ওঠা

                                তাও সহ্য করেছিলে ।

কিন্তু বাগানে যেদিন একটা গোলাপ একা

ফুটে উঠল, তুমি ছুটে এলে –

জানালে কঠোর স্বরে : ও’গোলাপ

                                কখনও ছোঁবে না ।



No comments:

Post a Comment