স্বাধীনতার স্বাদ
গতকাল রাতে তপনের ভালো ঘুম হয়নি । আবার আজ সকাল হতে
না হতেই মা তপনকে জাগিয়ে দেয় ।
কিরে ওঠ বাবা, আর কতক্ষণ ঘুমাবি ? আজ স্বাধীনতা দিবস যে । উঠে দেখ, নরেন, পাঁচু আয়েশা --- সবাই এসেছে ।
তপন চোখ মুছতে মুছতে উঠে পড়ে । সে একজন প্রথম শ্রেণীর
ছাত্র । নরেনরা ওর সহপাঠী । সকাল সকাল তপন ওদের
সাথে স্কুলে চলে যায় । তপনের মা সন্ধ্যামণি ফুলের মালা গেঁথে দেয় ।
আজ ১৫ই আগষ্ট । বেশ ঘটা করে স্কুলগুলিতে
স্বাধীনতা দিবস পালিত হচ্ছে । বছর ছয়েকের তপন জানে
না স্বাধীনতা কি । কেনই বা তা পালিত হয় । স্যারদের মুখ থেকে
সে কত কথা শোনে । তপন হা করে যেন সব গিলে খায় । অনুষ্ঠানে স্যাররা
প্রত্যেকের হাতে একটা করে পতাকা গুঁজে দেয় । অনুষ্ঠানের শেষে
তপন সেটা নিয়ে বাড়ি ফিরে আসে ।
আজকের দিনটা তপনের কাছে যেন এ এক অন্য দিন । পতাকাটা নিয়ে সে সারাটা দিন খেলে বেড়ায় নদীর পাড়ে, খোলা আকাশে, সবুজ মাটিতে । রাতে শোবার সময়ও তপন সেটা আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে । তা দেখে তপনের মায়ের চোখে জল আসে । অনুভব করে স্বাধীনতার
স্বাদ ।
No comments:
Post a Comment