Thursday, April 22, 2021

নীরেন্দ্রনাথ চক্রবর্তী ।



শপিং মল্‌-এ


মল্‌ময় অজস্র পণ্য ভারী কায়দা করে

সাজানো রয়েছে।

তার ভিতরে কোনটা তুমি চাও ?

যেটা চাও, সেটা নইলে সত্যি কি তোমার

সংসার অচল হয়ে যাবে ?

একটু ভেবে দ্যাখো,

অজস্র পণ্যের মধ্যে কোনটা সত্যি-সত্যিই দরকার,

আর কোনটা ছাড়াও জীবন

যেমন চলছিল তেমনই চমৎকার চলে যেতে পারে।

 

কথাটা যাদের বলি, তারা প্রত্যেকেই মাথা নাড়ে,

বলে যে, এটাই খাঁটি কথা।

কিন্তু পরক্ষণে তারা, সম্ভবত অভ্যাসবশত,

যে যার ট্রলিতে

তুলতে থাকে চিত্তহারী মোড়কে জড়ানো

সেই সমস্ত মাল,

যার চোদ্দো আনা বাদ দিয়েও জীবন

স্বচ্ছন্দে কেটেছে এতকাল ।




( প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী'র স্মরণে পূর্ব প্রকাশিত এই লেখাটি স্বত্ত্বাধিকারির অনুমতিক্রমে পুন;প্রকাশিত করা হল ) 



No comments:

Post a Comment